শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মেক্সিকো ম্যাচই এখন মেসিদের কাছে ‘ফাইনাল’

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে প্রবল চাপে রয়েছে আর্জেন্টিনা শিবির। আজ শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের। শিবিরে চাপের কথা মেনে নিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা আজ শনিবারের ম্যাচকে ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছে। মার্টিনেজ বলেছেন, ‘মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। অস্বীকার করার সুযোগ নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার আমাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। যদিও নিজেদের শক্তির উপর আস্থা রয়েছে আমাদের।’

মেক্সিকোর বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নেয়া কি সম্ভব এই পরিস্থিতিতে? মার্টিনেজ বলেছেন, ‘আমরা ভুলগুলো শোধরাচ্ছি। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি। অতীত নয় আগামী নিয়ে ভাবছি আমরা। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আপাতত শুধু শনিবারের ম্যাচ নিয়েই ভাবছি সকলে।’ মার্টিনেজ মনে করেন, সৌদি আরবের বিরুদ্ধে হারার মতো খেলেননি তারা। তার যুক্তি, অফসাইডের জন্য তিনটি গোল পর পর বাতিল হওয়ায় দলের উপর চাপ তৈরি হয়ে।

পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে মেক্সিকো। তাই গ্রুপ থেকে সব দলেরই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্টিনেজ বলেছেন, ‘আমরা যথেষ্ট আশাবাদী। ছোট কিছু ভুলের জন্য আমাদের প্রথম ম্যাচে হারতে হয়েছে। সেগুলো বার বার হবে না আশা করি। পরের প্রতিপক্ষের খেলা আমরা দেখেছি। ওদের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে। দলের সকলে লড়াইয়ের জন্য তৈরি।’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, দলে চোট আঘাতের সমস্যা নেই। মেক্সিকোর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারবেন তারা। সম্পূর্ণ ফিট রয়েছেন মেসিও। স্কালোনি বলেছেন, ‘যখন পরিস্থিতি নকআউটের মতো হয়ে যায়, তখন জেগে উঠতেই হয়। আমার দলের ছেলেরা যথেষ্ট যোগ্য সেটা করে দেখানোর জন্য। আমরা খেলার ধরন হয়তো কিছু পরিবর্তন করব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি। তবে যে ভাবে খেলছি, সেভাবেই খেলব আমরা। আমার দল সব কিছু করার জন্য প্রস্তুত। বড় ধাক্কা খাওয়ার পর মাঠে নেমে যা যা করা দরকার, সব কিছু করতে তৈরি ছেলেরা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com