শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

অভিষেকেই আবরারের ঝলক, দিনশেষে স্বস্তিতে পাকিস্তান

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সুযোগ মেলেনি একাদশে। মুলতানে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অবশ্য বাজিমাত করেছেন পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদ। আবরারের বোলিং তোপে মাত্র ২৮১ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই আবরারের শিকার ৭ উইকেট।

মুলতানে টসে হেরে আগে বোলিং নেয় পাকিস্তান। আগে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১১৭ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। আর তারপরই বদলে যায় ম্যাচের চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থ্রি লায়ন্সরা। প্রথম উইকেটটিও নেন আবরার, জ্যাক ক্রাউলি ফেরেন ১৯ রান করে। অতঃপর বেন ডাকেট আর ওলে পপ ৭৯ রানের জুটি গড়ে তুলেন, সেই জুটিও ভাঙেন আবরার, ৬৩ রান করা বেন ডাকেট তার শিকার।

অতঃপর একে একে ওলে পপ (৬০), জো রুট (৮), হ্যারি ব্রক (৯), বেন স্টোকস ৩০ ও উইল জ্যাকসকে (৩১) ফেরান আবরার। অর্থাৎ ইংল্যান্ডের প্রথম ৭ উইকেটের সবগুলোই যায় আবরারের দখলে। অতঃপর শেষ ৩ উইকেট শিকার করে ইংল্যান্ডকে থামিয়ে দেন জিসান মাহমুদ। ২৮১ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০৭ রানে থেমে আছে পাকিস্তানের ইনিংস। তবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের, ৫ রানেই প্রথম উইকেট হারায় তারা। ০ রানে ফিরে যান ইমাম উল হক, ১৪ রান করে ফেরেন মোহাম্মদ শফিকও। তবে বাবর-শাকিলের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের ইনিংস। দিনশেষে বাবর আজম ৭৬ ও সাউদ শাকিল অপরাজিত আছেন ৩২ রানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com