মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ ভোটার উপস্থিতি কম হওয়া’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার

ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মন্তব্য করেছেন, ‘দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।’ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমে থাকে।’

এছাড়াও কেন্দ্রে ভোটার উপস্থিতি আরেক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন। এ জন্য কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানান। তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮ ভোট কেন্দ্রে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ ও মহিলা ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। (সূত্র : বিবিসি)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com