বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৩ বার

‘১০ ফেব্রুয়ারি, আমার জন্মদিন। পথশিশুদের সাথে আমি জন্মদিন পালন করব। ওদেরকে নতুন জামা-কাপড় দেবো কেক কাটব। সারা দিন ওদের সাথে খেলাধুলা করব। এ ছাড়া কোরআন তেলাওয়াত, কোরআন খতম, মিলাদ দিব। আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করব না কিন্তু পার্টিতে যে টাকা খরচ করতাম, সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ জন্মদিনের পরিকল্পনার কথা এভাবেই গতকাল রাতে ফেসবুকে জানান জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর।

আজ সোমবার চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন। যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহনূর। আর ২০০০ সালে জিল্লুর রহমানের ‘জিদ্দি সন্তান’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন এই নায়িকা। এতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেন। যদিও তার অভিনীত প্রথম ছবি ‘ফাঁসির আদেশ’। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন্দুবালা’।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির কাজ নিয়ে। এতে তিনি অভিনয় করছেন রূপালী নামের চরিত্রে। ছবির গল্প গড়ে উঠেছে রূপালী ও চন্দ্রাবতী নামে দুই বোনকে নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com