মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিনেমার ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ বার

সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’এর চুরি হওয়া ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, চুরির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সাড়া পেয়ে আমি আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ধরার দৃশ্যমান কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। ফুটেজ উদ্ধারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরও বক্তব্য দেন সিনেমার অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, তানভীন সুইটি, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল ও সিনেমার অপর পরিচালক হাসান জাফরুল বিপুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com