সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজীবন সম্মাননা পাচ্ছেন খালেদা আক্তার কল্পনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাবে এই সম্মাননা গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান। খালেদা আক্তার কল্পনা বলেন, ‘এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। জীবনে দ্বিতীয়বারের মতো আজ আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। যারা আমাকে এই সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অবশ্যই এই সম্মাননার সঙ্গে শ্রদ্ধা-ভালোবাসা সম্পৃক্ত। তাই এই সম্মাননা আমি আজ পরম ভালোবাসা নিয়ে গ্রহণ করব। আর আমার যারা ভক্ত দর্শক আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতেও আরও ভালো ভালো কাজ করে যেতে পারি।’ এরই মধ্যে কল্পনা দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দুটিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরও অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। খালেদা আকতার কল্পনা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খালেদা আক্তার কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com