শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি বাড়ায় জিরো-ক্যালরির ‘চিনি’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার

চিনির বদলে ব্যবহৃত ইরিথ্রিটল গ্রহণে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মৃত্যুও হতে পারে বলে গবেষণায় জানা গেছে।

সোমবার ‘ন্যাচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলে জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ড. স্ট্যানলি হ্যাজেন বলেন, রক্তে ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যাবে। সেটি তখন ডায়াবেটিসের মতো হার্ট অ্যাটাকের শক্তিশালী ঝুঁকির কারণ হিসেবে দেখা দেয়।

ড. স্ট্যানলি হ্যাজেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার রিসার্চ ইনস্টিটিউটের সেন্টার ফর কার্ডিওভাসকুলার ডায়াগনস্টিকস অ্যান্ড প্রিভেনশনের পরিচালক।

নতুন গবেষণা প্রতিবেদন বলছে, ডায়াবেটিস থাকলে যেমন ঝুঁকি বেশি থাকে, তেমনি রক্তে সর্বোচ্চ মাত্রায় ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও দ্বিগুণ হয়ে যায়।

গবেষণা প্রতিবেদনে উপস্থাপিত বাড়তি ল্যাব পরীক্ষা ও প্রাণীর দেহে পরীক্ষা-নিরীক্ষার তথ্য অনুযায়ী, ইরিথ্রিটল রক্তের প্লাটিলেট সহজে জমে যেতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধলে তা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com