শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সকালে পেঁপে খাওয়ার উপকারিতা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার

সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম হলো পেঁপে। এটি পুষ্টিগুণে ভরপুর। প্রায় সব দেশেরই বড় হোটেলগুলোতে সকালের খাবারের তালিকায় এক বাটি পাকা পেঁপে থাকে। আবার ফ্রুট সালাদ তৈরিতেও ব্যবহার করা হয় এই ফল। এই জনপ্রিয়তার কারণ কেবল এর স্বাদই নয়, এতে থাকা গুণগুলোও অন্যতম।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। সেই সঙ্গে এই ফলে আরও আছে প্রচুর ফাইবার। মিষ্টি স্বাদের এই ফলে ক্যালোরির পরিমাণও খুব কম। খেতে মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীদের এই ফল খেতে বাধা নেই। হজমের সমস্যা হলে পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে পারেন। এটি পেট পরিষ্কার করতে বেশ কার্যকরী। আসুন জেনে নেওয়া যাক সকালে পাকা পেঁপে খেলে কী উপকার পাবেন-

ভালো রাখে হার্ট
আপনি যদি সকালে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করেন তাহলে হার্টের স্বাস্থ্যের উন্নতি হবে দ্রুত। পেঁপেতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। সেইসঙ্গে এতে থাকে ভিটামিন এ, সি, ই। সকালে উঠে খালি পেটে পেঁপে খেলে তা শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে কাজ করে। এতে কমে আসে স্ট্রোক, হার্ট অ্যাটাকের আশঙ্কা।

চোখ ভালো রাখে

চোখ ভালো রাখতে যেসব খাবার কাজ করে তার মধ্যে একটি হলো পেঁপে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন পাকা পেঁপে খেলে তা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। পেঁপেতে থাকা ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন সকালে পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

হজম ক্ষমতা বাড়ায়

যাদের খাবারে রুচি নেই, তারা নিয়মিত পেঁপে খেতে পারেন। এটি খাবারে রুচি ফেরানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতে কাজ করে। স্বাভাবিকভাবে পেট পরিষ্কার হলে ক্ষুধা পাবেই। সেইসঙ্গে কমবে হজমের সমস্যা। এটি শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। হজমক্ষমতা ভালো থাকলে সুস্থ থাকে পুরো শরীরই।

ক্ষতিকর কোলেস্টেরল কমায়

পেঁপেতে কোনো ক্যালোরি নেই, কেবল ফাইবার রয়েছে। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে উপকার পাবেন দ্রুতই। শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে অন্য রোগের আশঙ্কাও কমে আসে।

ক্যানসারের ঝুঁকি দূরে রাখে

নিয়মিত পেঁপে খেলে কমে ক্যানসারের ঝুঁকি। কারণ এই ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমাতে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com