রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনায় চীন জুড়ে শোকের মাতম, ১৭৭০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৬ বার

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের আক্রমণ। বাড়ছে লাশের মিছিল। সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে, করোনভাইরাস প্রাদুর্ভাবের ফলে মৃতের সংখ্যা ১৭৭০ জনে পৌঁছেছে।

বলা হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাসের ছোবলে রোববার ১০৫ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১০০ জনই হুবেই প্রদেশের, যেখান থেকে করোনাভাইরাস সর্বপ্রথম ছড়ায়।

সোমবার পর্যন্ত নতুন করে ২ হাজার ৪৮ করোনাভাইরাসে আক্রান্ত হন যাদের মধ্যে হুবেই প্রদেশ থেকে প্রায় ১ হাজার ৯৩৩ জন। এখন পর্যন্ত ৭০ হাজার ৫৪৮ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

এদিকে রোববার হুবেই প্রদেশে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে নতুন করে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। হুবেই প্রদেশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে ও সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা জাহাজ ডায়মন্ড প্রিন্সেস থেকে বেশ কিছু মার্কিন নাগরিককে নিয়ে দুটি ভাড়া বিমান আজ সোমবার টোকিরও হানেডা বিমানবন্দর ছেড়েছে। ওই জাহাজটিতে ৩রা ফেব্রুয়ারি থেকে আটকা পড়েছিলেন প্রায় ৪০০ মার্কিন নাগরিক। তার মধ্যে কমপক্ষে ৪০ জন নাগরিক করোনা আক্রান্ত। তাদেরকে জাপানেই চিকিৎসা করানোর কথা রয়েছে। আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com