শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার

দিনাজপুরের বোচাগঞ্জে ‘মাদক চোরাকারবারীদের’ দুই গ্রুপের দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ‘গোলাগুলিতে’ একজন নিহতের খবর পাওয়া গেছে।

নিহত আইয়ুব আলী (৫৫) কয়েকটি মামলার আসামি এবং উপজেলার রেল কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভাষ্য, সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশে শালবাগান এলাকায় অভিযানে যান ডিবি পুলিশের সদস্যরা। শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন তারা।

পুলিশ স্থানীয়দের জানমাল রক্ষায় সাত রাউন্ড ফাঁকা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল দাবি করেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।’

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি অবিস্ফরিত ককটেল, দুটি লোহার হাসুয়া, দুটি জিপারে দুই শ’ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com