বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিউইয়র্ক

অপরাধ-আতঙ্কে কাঁপছে নিউইয়র্কের মানুষ

অপরাধের শিকার হওয়ার ভয়ে কাঁপছে নিউইয়র্কের বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে এমন ভয় আগে কখনোই ছিল না তাদের মধ্যে। নগরীর বেশির ভাগ লোকের মধ্যে এই আতঙ্ক ঢুকে গেছে যে তিনিই হবেন পরবর্তী

বিস্তারিত...

নিউইয়র্কে ফার্মেসি মালিক মেরে দিলো ৩০ লক্ষ ডলার

ত্রিশ লাখ ডলারের চিকিৎসা জালিয়াতির অভিযোগে একটি ফার্মেসির মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তারা ২০১৯ সাল থেকে জালিয়াতির কাজটি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সান্টিয়াগো ফার্মেসির মালিক জুয়ান পোভেদা (৩২) ও তার ম্যানেজার জ্যাভিয়ার বারবানোর (৩২) বিরুদ্ধে চৌর্যবৃত্তি, স্বাস্থ্য পরিচর্যা তহবিল লোপাট এবং নিউইয়র্ক সোস্যাল সার্ভিস ল’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পোভেদা ও বারবানো তাদের স্যান্ডিয়াগো ফার্মেসি থেকে মেডিকএইড গ্রহণকারীদের এইচআইভি প্রেসক্রিপশন পূরণ করার জন্য অন্যদেরকে নগদ অর্থ দিতে উৎসাহিত করার পর আবার ওইসব প্রেসক্রিপশনের জন্য মেডিকএইডের কাছ থেকে লাখ লাখ ডলারের বিল হাতিয়ে নিয়েছেন।

বিস্তারিত...

বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গ্রেফতার

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক। পুলিশের নির্দেশে নিউইয়র্ক সিটির কুইন্সের স্থানীয় প্রিসিংকটে গেলে

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বানে নিউইয়র্কে বইমেলা শুরু

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার শুরু চার দিনের ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’র নাম পরিবর্তন করে ‘নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা’র ঘোষণা দেওয়া হলো। ‘ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, জার্মানী, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাঙালি

বিস্তারিত...

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার মধ্য দিয়ে চবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর দেশের অন্যতম ঐতিহ্যবাহী সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তথা এলামনাইদের মিলনমেলার মধ্য দিয়ে চবি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই রোববার

বিস্তারিত...

জ্যাকসন হাইটসে জমকালো লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

বাঙ্গালীর আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হলো ৮ জুলাই শনিবার।‘ফিরে চল মাটির টানে’ শীর্ষক লোকসংগীত উৎসবের আয়োজন করেছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দুুপুর

বিস্তারিত...

একই দিন ৬টি ফোবানা সম্মেলনের তামাশা: ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি

ফোবানা নামের সংগঠনটি নর্থ আমেরিকা তথা যুক্তরাষ্ট্রে এখন বিভক্তের মডেল হিসেবে আর্বিভূত হয়েছে। সংগঠনটি হবার কথা ছিল প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সংহতির প্রতীক। তা এখন অনৈক্য ও বিভেদের মডেল।

বিস্তারিত...

চট্রগ্রাম সমিতির সাবেক উপদেষ্টা নিজাম উদ্দীন আর নেই

চট্রগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ ( ইন্তেকাল ((ইন্নালিল্লাহে—-রাজিউন)  করেছেন । বেশ কিছু দিন থেকে তিনি ফুসফুসে মরনব্যাধী ক্যানসারের সাথে যুদ্ধ করছিলেন। রোববার  নিউ ইয়র্ক

বিস্তারিত...

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১তম আসর

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ২১তম আসর।  শনিবার শো টাইম মিউজিকের ব্যানারে স্থানীয় হান্ডরণ হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আসরটির মূল আয়োজক ছিলো ভার্জিনিয়া ম্যারিল্যান্ডের সংগঠন একাত্তর ফাউন্ডেশন, বাইটপো, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন ও লাভ শেয়ার বিডি। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান অভিনয় শিল্পীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নাম ঘোষণা করেন। এ বছর যারা অ্যাওয়ার্ড  পেয়েছেন তারা হলেন- সেরা অভিনেতা (টিভি নাটক) মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী (টিভি নাটক), আজীবন সন্মাননা অমিত হাসান (সিনেমা), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ( টিভি নাটক), তাসনিয়া ফারিন (টিভি নাটক), সেরা টিভি পরিচালক এমএ কামাল রাজ, সেরা অভিনেত্রী পুজা চেরী (সিনেমা), সেরা অভিনেতা সাকিব খান (সিনেমা), ঢালিউড বিশেষ সন্মাননা সৈয়দ বাবু, ঢালিউড পাওয়ার সন্মাননা মিশা সওদাগর, রাইজিং স্টার জয় চৌধুরী, ক্রিটিক্স সম্মাননা জায়েদ খান (সিনেমা), জিয়াউল হক পলাশ (নাটক) এবং স্পেশাল অ্যাওয়ার্ড সাজু খাদেম। পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, ফায়াদ সোলাইমান, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধুরী, রিয়া হাসান, মলি জাহিদ, বিউটি জাকির, লাভলী দেওয়ান, ফারজানা এলাহী, শরীফ আহমেদ, মিসেস শরীফ আহমেদ, ড. ফয়সাল কাদের, লাবণী কাদের, মোহাম্মেদ কাদের, অনু আফরোজ, কাজী ইসলাম, শরীফ উদ্দিন, কাজী কলি, মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, শিরীন আকতার, তানভীর হোসাইন, এমএ মতিন, লিটু চৌধুরী, রউফ সরকার, মোহাম্মদ কাজল, লিনা কাজল, মজনু মিয়া, মাসুমা মেরিন, তারেকুর রহমান জনি, মাহিয়া মাহি,   মোহাম্মদ হোসেন ও লাভলী হোসাইন। জমকালো আয়োজনে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় পরিবেশন করে দর্শকদের মাঝ রাত পর্যন্ত মতিয়ে রাখেন নায়ক জাহিদ খান, নায়িকা পুজা চেরী, অন্যতম অভিনেতা মিশা সওদাগর,  অমিত হাসান, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিন, জয়  চৌধুরী, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ সহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজু খাদেম ও সৈয়দ বাবু।

বিস্তারিত...

নিউইয়র্ক মাতালেন নতুন প্রজন্মের শিল্পীরা

নিউইয়র্কে প্রথমবারের মতো নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জামাইকার ওয়েক্সফোর্ড ট্যারেসের মেরি লুইস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সঙ্গীতানুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের গানে মুগ্ধ হন দর্শক শ্রোতা। তাদের সহায়তা করেন দেশ বিদেশের জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ আল মুকতাদির। সঙ্গীতানুষ্ঠান থেকে সংগৃহীত অনুদানের অর্থ যুক্তরাষ্ট্রের দানশীল সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’-এর তহবিলে প্রদান করা হবে বলে শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন রাহাত মুকতাদির। তিনি বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য ছিল না। অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা যারা অনুদান প্রদান করেছেন তাদের সেই অর্থ আমরা দানশীল সংস্থা দ্য অপ্টিমিস্টসের তহবিলে জমা করবো। অনুদান প্রদানকারীসহ অনুষ্ঠানে আগত সকল অতিথিদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন গতানুগতিক অনুষ্ঠান থেকে বেরিয়ে আমরা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছি মাত্র। এর ফলে আমাদের নতুন প্রজন্মের শিল্পীরা আরও বেশি উৎসাহিত হবেন বলে তিনি আশা করছেন।

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com