
নিউইয়র্ক সিটিতে ইঁদুরের উপদ্রব দমনে বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর তা করতে গিয়ে দেড় লাখ পার্কিং স্পট বিলীন হয়ে যেতে পারে। নগরীর ১.৬ মিলিয়ন ডলারের আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনায় রাস্তাগুলোতে বিশাল বিশাল কন্টেইনার স্থাপন করা হবে। আর এগুলো স্থাপন করতে গিয়ে পার্কিং স্পটগুলো আর থাকবে না। সবচেয়ে বেশি পার্কিং স্পট বিলীন হবে ম্যানহাটানের ১১০তম স্ট্রিটে। সেখানকার ২৫ ভাগ পার্কিং স্পটই হাওয়া হয়ে যেতে পারে মনে করছে ডিপার্টমেন্ট অব স্যানিটেশন। ডিএসএনওয়াই কমিশনার জেসিকা টিসচ বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের নগরীর রাস্তা ও পাবলিক স্পেসগুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ইঁদুর দমনে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার অন্যতম বিষয় হলো, এই প্রাণিগুলো যাতে আবর্জনার ওপর চলাফেরা করতে না পারে, তার ব্যবস্থা করা। এছাড়া তাদের খাবারের উৎস হ্রাস করাও রয়েছে এই পরিকল্পনার অংশ। আর এ কারণে ঢাকনা দেওয়া কন্টেইনার স্থাপন করা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে আউটডোর ডাইনিং এবং বাইক-শেয়ার প্রোগ্রাম থেকে বাধা আসতে পারে। উল্লেখ্য, করোনা মহামারির সময় ৮,৫৫০টি পার্কিং স্পট দখল করে নিয়েছিল আউটডোর ডাইনিং। আর সিটিবাইক ডকিং স্টেশনগুলো ছিনিয়ে নিয়েছিল ৬,১০০ পার্কিং স্পেস। তবে ইঁদুর দমনে নতুন উদ্যোগটির ব্যাপারে অনেকেই আশাবাদী। একই ধরনের কর্মসূচি আমস্টারডাম, বার্সেলোনা ও সিঙ্গাপুরে সফল হয়েছিল বলে সমীক্ষায় দেখা গেছে।
ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে গত সোমবার (১ মে) হোয়াইট হাউজে মুসলিম আমেরিকানদের মিলনমেলা বসেছিল। কংগ্রেস, স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল থেকে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত মুসলিম আমেরিকান ছাড়াও ছিলেন মুসলিম
করোনা মহামারীকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে জাতিসঙ্ঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারী শেষ হওয়ার জন্য এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি। শুক্রবার সংস্থার মহাপরিচালক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। লন্ডন পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়
যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড
কক্সবাজারে ডুবন্ত ট্রলারে অর্ধগলিত ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গিয়াস উদ্দিন মুনির (৩২) নামে আরও এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় গিয়াসের
শুক্রবার সকালে ঢাকা ও আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর হিসেব অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। আমেরিকান সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছে
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব এবং মানবাধিকার, শ্রম অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষণাবেক্ষণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি
জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বলেছেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের তাদের মাতৃভূমি মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে। এই সঙ্কট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। স্থানীয়