শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ বার

স্বাগতিকদের বিধ্বংসী বোলিংয়ে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত। আগের দিনই ভারতের বিপর্যয় শুরু হয়েছিল। আজ টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের টেস্টের চিত্রটা পাল্টালো না৷ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যাকফুটে ভারত৷ ওয়েলিংটনে কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে গুটিয়ে গেল ভারত৷

শুক্রবার প্রথম দিন ৫ উইকেট হারিয়ে বিরাট অ্যান্ড কোং তুলেছিল ১২২ রান৷ কিন্তু শনিবার সকালে ভারতীয় ইনিংসকে ছেঁটে ফেলেন কিউই বোলাররা৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন ৪৩ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ৬৯ ওভারের প্রথম বলেই ১৬৫ রানে অল-আউট হয়ে যায় ভারত৷ আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্ত কেউই ভারতীয় ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি৷

বেসিন রিজার্ভের বাউন্সি পিচে ভারতীয় ইনিংসে দু’শোর আগেই ছেঁটে ফেলেন টিম সাউদি ও কাইল জেমিসন৷ দু’জনেই চারটি উইকেট উইকেট তুলে নেন৷আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা রাহানে এদিন হাফ-সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি৷ ব্যক্তগিত ৪৬ রানে সাউদির শিকার হন টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন৷

আর এই অবস্থায় রান-আউট হন পন্ত৷ ব্যক্তিগত ১৯ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ দেশের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে বসিয়ে পন্তকে খেলানো সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু ব্যাটিংয়ে দাগ কাটতে ব্যর্থ দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ শেষ দিকে মহম্মদ শামি ঝোড়ো ২১ রান যোগ না-করলে দেড় শ’ রানের গণ্ডি টপকাতে পারত না ভারত৷

শুক্রবার টেস্টের প্রথম দিন থাবা বসিয়ে ছিল বৃষ্টি৷ সারা দিনে খেলা হয়েছিল মাত্র ৫৫ ওভার৷ বৃষ্টির জন্য দিনের তৃতীয় সেশনে একটি বলও হয়নি৷ বেসিন রিজার্ভের বাউন্সি পিচ ও মেঘাচ্ছন্ন পরিবেশে কিউয়ি পেসারদের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল ভারতীয় ইনিংস৷ ১০১ রানেই পাঁচ উইকেট খুঁইয়ে ছিল ভারত৷ সেখান থেকে রাহানে একা লড়াই করে ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি৷ শনিবার সকালে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস৷

শুক্রবার ওপেনিংয়ে পৃথ্বী শ-ময়াঙ্ক আগরওয়াল জুটিকে দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ভেঙে দিয়েছিলে টিম সাউদি৷ ব্যক্তিগত ও দলীয় ১৬ রানে পৃথ্বী শ’কে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখান কিউয়ি স্পিড-স্টার৷ এরপর পূজারাকে ১১ রানে কট বিহাইন্ড করে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন জেমিসন৷ ক্যাপ্টেন কোহলিও জেমিসনের শিকার৷ দীর্ঘকায় পেসারের অফ-স্টাম্পের বাইরের বলে বিরাটের দুর্বলতা প্রকট হয়৷ মাত্র ২ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরে ছিলেন ভারত অধিনায়ক৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com