শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আরো ১০ হাজার কর্মীছাঁটাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার

এবার কত চাকরি বাতিল করতে চলেছে মেটা? ফেসবুকের মূল সংস্থা মেটা আবার ছেঁটে ফেলতে চলেছে তাদের কর্মীদের একটি বড় অংশকে। বুধবার থেকেই শুরু হয়েছে এই ছাঁটাই প্রক্রিয়া। মেটা সূত্রে খবর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই চেয়েছিলেন আরো ভালো এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। ওই লক্ষ্যেই নতুন করে কাজ এবং কর্মী সাজাতেই এই পদক্ষেপ। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীন।

গত নভেম্বরেই এক দফা কর্মীছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে ওই সময় বহু সংস্থাই মন্দা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মীছাঁটাইয়ের পথে হাঁটছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। যার জেরে মাস ছয়য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরো অন্তত ১০ হাজার কর্মীর!

আন্তর্জাতিক অর্থনৈতিক পত্রিকা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মীছাঁটাইয়ের ঘোষণা করছে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি। মেটার প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর স্বার্থে আরও এক দফা কর্মীছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিলের পর মে মাসেও আবার আরো এক দফা কর্মীছাঁটাই হতে পারে মেটার।

মেটায় ছাঁটাইয়ের যে আনুষ্ঠানিক বিবৃতি ইতিমধ্যেই ম্যানেজারদের হাতে পৌঁছেছে, তাতে বলা হয়েছে, কর্মীদের আলাদা আলাদা কাজের দায়িত্বপ্রাপ্ত যে দল রয়েছে, সেগুলোকে নতুন করে তৈরি করা হবে। ছাঁটাইয়ের পরে অবশিষ্ট কর্মীদের নতুন ম্যানেজারের অধীনে কাজ করতে হবে।

ব্লুমবার্গ সূত্রে খবর, মেটা তাদের উত্তর আমেরিকাবাসী সমস্ত কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করতে বলেছে, যাতে চাকরি যাওয়ার খবরে তারা নিজেদের সামলে নেয়ার সুযোগ পান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com