বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

যেসব সুবিধা থাকবে গুগল বার্ডে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার

এবার গুগল বার্ড দিয়ে খুব সহজেই লেখা যাবে জটিল সব সফটওয়্যার কোড। যে কেউ এই চ্যাট বোটের সাহায্যে সফটওয়্যার তৈরি করতে পারবে। তাছাড়াও, একটি দুটি ভাষায় নয়, মোট কুড়িটি ভাষায় লেখা যাবে এই সফটওয়্যার কোড। শুক্রবার এমনটাই জানাল গুগলের প্রধান সংস্থা অ্যালফাবেট। গত মাসেই গুগলের তরফে এই বিশেষ চ্যাট বোটটি সবার ব্যবহারের মতো করে উপলব্ধ করা হয়েছিল।

মাইক্রোসফটের চ্যাটজিপিটি ইতিমধ্যেই বিশ্বের বাজারের একটা বড় অংশ দখল করে ফেলেছে। তার সাথে পাল্লা দিতেই যেন এমন সিদ্ধান্ত নিলো গুগল।

গুগলের তরফে জানানো হয়েছে, বার্ড গুগলের একটি বিশেষ ধরনের পরীক্ষানিরীক্ষা যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যৌথভাবে কাজ করবে। এটি অতীতের তথ্যের উপর ভর করে নতুন তথ্য নির্বাচন করে দেয় তা নয়, বরং নয়া তথ্য তৈরি করে। এর পাশাপাশি একটি বা দুটি নয়, ২০টি প্রোগ্রামিং ভাষায় লেখা যাবে সফটওয়্যার বানানোর কোড। জাভা, সি++ থেকে পাইথন সব ভাষাই থাকবে এই চ্যাট বোটের আয়ত্তে। এছাড়াও আরো বেশ কয়েকটি, সুবিধা দিচ্ছে গুগলের বিশেষ চ্যাট বোট। বলা হচ্ছে, এ বোটটি কোনো সফটওয়্যারকে ডিবাগ করতেও সাহায্য করবে। অর্থাৎ সফটওয়্যারের মধ্যে কোনো গন্ডগোল থাকলে তা বোটই খুঁজে বের করতে সাহায্য করবে।

গুগলের তরফে জানানো হয়েছে, বার্ড কোড লেখার লাগানোর পাশাপাশি কোড বুঝিয়ে দিতেও সক্ষম। এছাড়াও, কোনো বড় কোড থাকলে তাকে ঠিকঠাক আকার দিয়ে (অপটিমাইজ করে) আরো দ্রুত কাজ করতে সাহায্য করবে। তার জন্য বার্ডকে শুধু একটিই নির্দেশ দিতে হবে। কোডটি লিখে দিয়ে জিজ্ঞেস করতে হবে, ‘তুমি কি এই কোডকে আরো সহজভাবে লিখে দিতে পারো?’

বর্তমানে খুব কম সংখ্যক মানুষই এ বোটটি ব্যবহার করতে পারেন। সবার জন্য বোটটি উপলব্ধ হলে সফটওয়্যার কোডিং লেখাতে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com