বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ফেয়ারনেস ক্রিম বাড়ায় ক্যানসারের ঝুঁকি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৮৫ বার

এখনো গায়ের রং সৌন্দর্যের একটা মাপকাঠি হিসেবে ধরা হয়। গায়ের রং যদি ফর্সা হয়, তাহলে সে সুন্দর বা সুন্দরী হিসেবে বিবেচিত হয় অনেকের কাছে। তাই অনেকেই নিজের গায়ের রং ফর্সা করার জন্য বাজারে চলতি নানা রকম ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু এই ফেয়ারনেস ক্রিমেই লুকিয়ে রয়েছে ক্যানসারের ঝুঁকি! অন্তত এমনটাই দাবি করছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ফেয়ারনেস ক্রিম থেকেই হতে পারে ত্বকের ক্যানসার। এটি থেকে ত্বকের অন্যান্য অনেক সমস্যাও দেখা দিতে পারে। কারণ এই ধরনের ক্রিমে এমন কিছু রাসায়নিক মেশানো থাকে, যা আমাদের ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।

একাধিক পরীক্ষায় প্রমাণ মিলেছে, ফেয়ারনেস ক্রিমে স্টেরয়েড, হাইড্রোকিউনিয়ন, ট্রিটিনিয়ন-এর মতো ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে। এগুলো ত্বকের সংস্পর্শে এলে ক্যানসার, ব্রনের সমস্যা, লিভারের সমস্যার মতো একাধিক সমস্যা বেড়ে যায়। এই ধরনের সমস্যা সাধারণত ২০ থেকে ৩০ বছরের নারীদের মধ্যেই বেশি দেখতে পাওয়া যায়।

এ প্রসঙ্গে দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ ড. নিতিন ওয়ালিয়া জানিয়েছেন, ১৪ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এর মধ্যে ৩০ শতাংশ ব্যবহারকারী যদি নিয়মিত এই ধরনের ক্রিম ব্যবহার করেন, তাহলে ক্ষতির আশঙ্কা অনেকটাই বেশি থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com