শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সেঞ্চুরির ডজন পূর্ণ করলেন মাহমুদউল্লাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫০৭ বার

প্রথম ম্যাচে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। এবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বগুড়ায় সিলেটের বিপক্ষে খেলতে নেমে এই সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। দৃষ্টিনন্দন চারের মারে ২১৪ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার সেঞ্চুরিতে ভর করে ঢকা মেট্রোপোলিস ১৮৩ রানের লিড দিয়েছে।

ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও আবু হায়দার। দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেট হারিয়ে ২৫৬ রান। প্রথম ইনিংসে তাদের ২৪৪ রানের জবাবে সিলেট করে ৩১৯ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে এখন এগিয়ে আছে ঢাকা।

এর আগে প্রথম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৬৩ রান ও ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার সেঞ্চুরি করে নিজেকে আরও ছাড়িয়ে গেলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com