শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাখে আল্লাহ মারে কে! বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাংক কর্মকর্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৮২ বার

পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে মনে হয়েছিল, ৯৮ জন যাত্রীর কেউই আর বোধ হয় বেঁচে নেই৷ তবে পাকিকস্তান নিউজ চ্যানেল জিও টিভি জানাচ্ছে, এত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় খুব সামান্য ক্ষত নিয়ে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন ব্যাংক অফ পাঞ্জাবের সিইও জাফর মাসুদ৷ বরাত জোরে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সরকারি সংস্থা আর্বান ইউনিটের সিইও খালিদ শেরদিল৷ তারও ক্ষত অল্পই৷ মাত্র দু’জন যাত্রীই বেঁচে গেছেন বলে দি নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

শুক্রবার পাকিস্তানের দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে মোট ৯৮ জন ছিলেন৷ তাদের মধ্যেই ছিলেন জাফর মাসুদ ও খালিদ শেরদিল৷ একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জিন্না আন্তর্জাতিক বিনানবন্দরে নামার ঠিক আগেই ভেঙে পড়ে৷ বিমানের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয় ব্যাংক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদকে৷ তাকে ভর্তি করা হয় দারুল সেহত হাসপাতালে৷ জানা গেছে, তাঁর ঘাড়ে ও পিছনে অল্প চোট লেগেছে৷ এমনকী বিমানটি বিস্ফোরণ হওয়ার পরেও জাফরের শরীরে সামান্য অংশও পোড়েনি৷

ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মোহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com