শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গত ৩০ দিনে কেউ আক্রান্ত হয়নি যে দেশে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭১ বার

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেখানে মুখ থুবড়ে পড়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে মালয় অঞ্চলের দেশ ব্রুনাই। বিশ্বের একমাত্র এই দেশটিতে বিগত ৩০ দিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সর্বশেষ গত ৭ মে সেখানে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ব্রুনাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার নাগাদ সেখানে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে তথ্য প্রকাশ করেছে দারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

করোনা বিষয়ে সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. হাজী মো. ইশাম বিন হাজী জাফর বলেছেন, ‘গতকাল আমরা ৫৩৮ জনের নমুনা সংগ্রহ করি। কিন্তু তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন আমাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে টানা ৩০ দিন দেশটিতে করোনা রোগী শনাক্ত হচ্ছে না। এ পর্যন্ত মোট ১৪১ জন আক্রান্ত হয়েছে সেখানে। সেরে উঠেছে ১৩৮ জন। মারা গেছে দুজন। আর চিকিৎসাধীন রয়েছে একজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com