শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা সংক্রমণে উহানকে ছাড়াল মুম্বাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৮১ বার

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনের উহান শহরকে ছাড়িয়ে গেছে ভারতের শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাই। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পার করেছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। যার ফলে এখন উহানের চেয়ে ৭০০ রোগী বেশি রয়েছে মুম্বাইয়ে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের এই উহান শহর থেকেই করোনাভাইরাসের উৎপত্তি ঘটে। এরপর থেকে এখন পর্যন্ত শহরটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে ৩ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ে ১ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, শনাক্ত রোগীর সংখ্যায় সোমবার চীনকে ছাড়িয়ে যায় মহারাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে অনুসারে, ভারতের এই রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার ছাড়িয়েছে। যেখানে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ হাজার ২৫৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বস্তির ব্যাপার হলো, গত এক-দু’সপ্তাহ ধরেই এই সংখ্যাটা কিছুটা থিতু হয়েছে মনে হয়েছে, যার ফলে মহারাষ্ট্রেও রোগী-বৃদ্ধির হার এখন কমেছে। এ ছাড়া মুম্বাইয়ে এখন করোনা থেকে সুস্থ হওয়ার হার ৪৫ শতাংশ।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম নতুন করোনাভাইরাসের রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।

আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার জন, এদের মধ্যে ৯ হাজার ৯৮৫ জন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন।

দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের, এদের ৫৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com