শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতের দিকে আবারও ধেয়ে আসছে পঙ্গপাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭৪ বার

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত ভারতে এখন নতুন আতঙ্ক পঙ্গপাল। বর্ষার মৌসুমকে ঘিরে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ধেয়ে আসছে দেশটির দিকে। কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।

আফ্রিকার দেশগুলো থেকে পঙ্গপালের দল মৌসুমি বায়ুতে ভর করে আরব সাগর হয়ে এরই মধ্যে পাকিস্তানে ঢুকে পড়েছে। এবার সেখান থেকে ভারতে পাঞ্জাব ও রাজস্থানে ঢুকে পড়বে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা।

ওয়ান ইন্ডিয়া জানায়, এবার আর মাত্র কয়েক সপ্তাহ পরই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে ঢুকবে ভারতে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রের ফসলি ক্ষেতে ছড়িয়ে পড়বে শস্যখেকো পোকার দল।

তবে এরই মধ্যে সাত রাজ্যকে পঙ্গপাল নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। বলা হয়েছে, দিনে ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই পঙ্গপালের দল। নিমেষে একরের পর একর জমির ফসল খেয়ে সাফ করে পারে তারা। এর আগে ২২ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক পঙ্গপাল ভারতে প্রবেশ করবে বলে সতকর্তা জারি করা হয়েছিল।

এর আগে গত মে মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে এক ঝাঁক পঙ্গপাল ভারতের রাজস্থানে প্রবেশ করে। তবে এবার সংখ্যায় তারা অনেক বেশি বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com