শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নিজের গড়া দল থেকে বহিষ্কারের পর আদালতে মাহাথিরের চ্যালেঞ্জ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩০০ বার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের গঠন করা দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (বারসাত) থেকে তাকে করা বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার সাথে যুক্ত আছেন বহিষ্কার হওয়া আরো চার এমপি।

একইসাথে তিনি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেয়ারও আবেদন জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুর হাইকোর্টে মামলাটি দায়ের করেন।

এছাড়াও এই মামলায় ২৬টি আদালতের আদেশ চেয়ে হামজা জয়েনউদিনকে দলের সাধারণ সম্পাদক পদে অবৈধ ঘোষণা করতে আবেদন জানানো হয়েছে।

দেশটিতে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ও মাহাথিরের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই চলছে। মাহাথির মোহাম্মদসহ বারসাতের সাবেক সহ-সভাপতি সেরি মুখার্জি, সৈয়দ সাদিক আব্দুল রহমান, মাসল্লি মালিক ও আমির উদ্দিন হামজা এই পাঁচজন সম্মিলিতভাবে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন।

তবে গত ২৮ মে তাদের বারাসাত থেকে অপসারণ সত্ত্বেও তারা জোর দিয়ে দাবি করছেন তারা এখনো বারসাতের সদস্য।

সূত্র : মালয় মেইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com