রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সৌদির দুই পতিতালয় থেকে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৩৮ বার

সৌদি আরবের দুটি পতিতালয়ে অভিযান চালিয়ে সাত বাংলাদেশিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী রিয়াদ থেকে দক্ষিণে আল মানাখ জেলায় ওই দুটি পতিতালয় অবস্থিত।

সৌদির পুলিশ বলছে, আল মানাখ জেলায় দুই বাংলাদেশি মিলে পতিতাবৃত্তির নেটওয়ার্ক তৈরি করেছে। দেশটির গণমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গৃহকর্মী নারীদের প্ররোচিত করে পতিতালয় দুটিতে যৌনকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হতো।

রিয়াদ পুলিশের মুখপাত্র কর্ণেল শাকের আল তুওয়াইজরি গালফ নিউজকে বলেন, ‘আল মানাখ থেকে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সেখানে দুটি পতিতালয় গড়ে তুলেছেন। তারা গৃহকর্মীদের যৌনকর্মী হতে প্ররোচিত করেন।’

গৃহকর্মীদের তাদের মালিকের (কোফিল) কাছ থেকে ফাঁকি দিয়ে পালাতেও সাহায্য করেন অভিযুক্তরা। পরে তাদের আল মানাখে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন অভিযুক্তরা।

ঘটনার সময় পতিতাবৃত্তির অভিযোগে দশ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তাদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে। এদের সবাইকে রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com