রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা পরিস্থিতিতে চিলির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৭ বার

বিশ্বজুড়ে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার দেশ চিলির স্বাস্থ্য খাত। করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। এই পরিস্থিতির মধ্যেই চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ পদত্যাগ করেছেন।

গতকাল শনিবার চিলির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচের স্থালাভিষিক্ত হয়েছেন অস্কার এনরিক প্যারিস। গতকালই একাডেমিশিয়ান ও মেডিকেল ডাক্তার অস্কার এনরিক প্যারিসকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, ‘নতুন স্বাস্থ্যমন্ত্রীর প্রথম মিশন হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। তবে তাকে পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়েও কাজ করতে হবে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, চিলিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ১০১ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com