শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

২৩ জুন থেকে বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছেন আমিরাতের নাগরিকরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৭৪ বার

ক্যাটাগরিভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দাদের আগামী ২৩ জুন থেকে নির্দিষ্ট গন্তব্যে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। গত সোমবার এ ঘোষণা দেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় (এমওএফএআইসি)।

সংযুক্ত আরব আমিরাত কোভিড -১৯ মহামারি মোকাবিলার জন্য যথাযথ সতর্কতামূলক ও প্রতিরোধমূলক সকল পদক্ষেপের সঙ্গে সঙ্গতি রেখে ভ্রমণ কার্যক্রম চলবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং কীভাবে ভ্রমণ করবেন তার পদ্ধতিগুলোও ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দা উভয়ই বিদেশ ভ্রমণের আগে এবং সংযুক্ত আরব আমিরাতে প্রত্যাবর্তনের পর তাদের অবশ্যই দেশের চলমান নিয়ম মেনে চলতে হবে।

যৌথ বিবৃতিতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বর্তমানে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতির মূল্যায়ন করার পরে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com