রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন মা-বাবা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৯৩ বার

মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে ১৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন তার মা-বাবা। আর এ অভিযোগে ওই মা-বাবা ও কিশোরীর প্রেমিককে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পুলিশ বলছে, ওই কিশোরীর সঙ্গে বিকাশ ভাসাবা নামের এক ব্যক্তির লিভইনের সম্পর্ক ছিল। মেয়েটির মা-বাবা যখন জানতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তখন তারা মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বিকাশের কাছে ৫০ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করে দেন তারা।

মেয়েটি সুখেই বসবাস করে আসছিল। কিন্তু গত ১ জুন বিকাশ ওই তরুণীকে বাড়ি ছেড়ে যেতে বলায় থানায় অভিযোগ করে সে।
পুলিশ জানায়, ওই কিশারীর এক প্রতিবেশী তার বাবাকে বলেন, কম মূল্যে তিনি তার মেয়েকে বিক্রি করেছেন। যেহেতু কিশোরী মেয়ে তাই দাম কমপক্ষে ৫ লাখ হওয়া উচিত ছিল। এরপর থেকে ওই কিশোরীর বাবা বিকাশের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন। কিন্তু সাধারণ শ্রমিক বিকাশ অতিরিক্ত কোনো অর্থ তাকে দিতে পারেননি।

ওই কিশোরীর বাবা যখন বিকাশকে অতিরিক্ত অর্থ আদায় করতে চাপ দেন, তখন বিরক্ত হয়ে বিকাশ ওই কিশোরীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ ওই কিশোরীর মা-বাবা ও তার প্রেমিক বিকাশকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com