বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৫৪ বার

বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে এ তথ্যগুলো জানিয়েছে।

ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে,  পোপের দেওয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এই সহায়তা।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন;  বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে।

এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com