মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের ফাইনালের আগে সতীর্থদের কেন সবকিছু ভুলে যেতে বলেছিলেন মেসি সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহ্যাম চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি রাজকীয় সংবর্ধনা ও বিজয় শোভাযাত্রায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল স্পেন: স্কালোনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১০ জনের আর্জেন্টিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু স্পেনের দুর্দান্ত ফুটবলের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, এটাই সত্য। কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। তারা যা অর্জন করেছে এবং এত দূর পর্যন্ত এসেছে, সেটার মূল্য অনেক বড়।’

সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে একপর্যায়ে চোখের জল ধরে রাখতে পারেননি স্কালোনি। তিনি বলেন, ‘এত দূর পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করতে হয়, সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত।’

শেষ বাঁশির পর লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, সেটিও সামলাতে হয় স্কালোনিকে। তবে তিনি বলেন, জয়ের সময় যেমন সৌজন্য দেখাতে হয়, পরাজয়ের সময়ও একই মানসিকতা ধরে রাখতে হবে।

স্কালোনির ভাষায়, ‘জয়ের সময় আমরা যেমন মর্যাদা বজায় রাখি, পরাজয়ের সময়ও তেমনই থাকা উচিত। আজ আমরা দেখিয়ে দিয়েছি যে হার মেনে নিতে জানি। আমরা ম্যাচ হেরেছি এবং তা মেনে নিচ্ছি। কিন্তু তাই বলে এখানে পৌঁছাতে যা করেছি, তা ভুলে যাব না।’

পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন কোচ।

তিনি বলেন, ‘দেশের মানুষ, আমার খেলোয়াড় এবং পুরো জাতিকে বলতে চাই, আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। বাস্তবতা জেনেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু খেলোয়াড়রা আজ যেভাবে মাঠে নিজেদের সবকিছু দিয়ে লড়েছে, সেটি আমাদের দেশ ও মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। এর বাইরে অন্য কোনো পথ নেই।’

৪৮ বছর বয়সী স্কালোনির মতে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠাও বড় একটি অর্জন।

তিনি বলেন, ‘রানার্সআপ হওয়াকেও আমি মূল্য দিই। এখানে পৌঁছাতে অনেক কিছু লাগে এবং এই অর্জন অবশ্যই বড় স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। অবশ্যই আমরা শিরোপা জিততে চেয়েছিলাম। কিন্তু এখন আমার অনুভূতি একটাই, কৃতজ্ঞতা। অবশ্যই এর সঙ্গে দুঃখও আছে। তবে যখন সবাই নিজেদের সর্বস্ব দিয়ে লড়ে, তখন তাদের দোষ খুঁজে পাওয়া খুব কঠিন।’

সংবাদ সম্মেলনের শেষদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দেন স্কালোনি। তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যাবেন কি না, তা নিয়ে তিনি ভাবছেন।

স্কালোনি বলেন, ‘আমি কী করতে চাই, সে বিষয়ে আমার একটি ধারণা আছে। চুক্তির মেয়াদ পূরণ করব, এরপর সিদ্ধান্ত নেব। এত বড় কিছু অর্জনের পর আবার সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, সেটি নিয়ে আমার ভাবার প্রয়োজন আছে।’ এই কথা বলেই আবেগে ভেঙে পড়েন আর্জেন্টিনার সফল এই কোচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com