রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতে মৃত্যু ছাড়াল ১৬ হাজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৭৯ বার

ভারতে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। আরও মৃত্যু হয়েছে ৩৮০ জনের।

নতুন করে আক্রান্তের জেরে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ লাখ ১০ হাজারের বেশি, সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।

অন্যদিকে বিশ্বজুড়ে ইতোমধ্যেই ১ কোটি ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। এরমধ্যে ৫ লাখ ৩৯০ জনের মৃত্যুও হয়েছে। আমারিকায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জন। ব্রাজিলে সংখ্যাটা ৫৭ হাজার ৬২২ জন ও ব্রিটেনে ৪৩ হাজার ৫৫০ জন।

অন্যদিকে মানব জাতির এই সংকটময় পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ে নতুন করে আশঙ্কার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিশন'(সিডিসি)।

করোনার উপসর্গ হিসেবে সিডিসি’র তালিকাভুক্ত নতুন তিনটি উপসর্গ হল, ১. সর্দি ২. বমি বমি ভাব এবং ৩. ডায়েরিয়া। আর এই নিয়ে করোনার সংক্রমণের প্রাথমিক উপসর্গ হিসেবে বারোটি বিষয়কে সিডিসি’র তালিকায় যুক্ত করা হল।

সূত্র: কলকাতা২৪x৭

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com