বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

নাসির নিষিদ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৬৮ বার

অখেলোয়াড়সুলভ আচরণের কারণে জাতীয় লিগে একটি ম্যাচ নিষিদ্ধ হলেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। দুটি কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার।

তিনি জানান, ‘প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সে সিরিয়াস ছিল না। মজা করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেয়া আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

এর আগে দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারকে গালি দেয়ায় নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও গুনতে হয়।

জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার থেকে। কিন্তু ধর্মঘটের কারণে তা পিছিয়ে যায়। এই রাউন্ডে প্রথম স্তরের দুটি ম্যাচই কক্সবাজারে। একটিতে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর মুখোমুখি রংপুর, অন্য ম্যাচে লড়বে খুলনা ও ঢাকা বিভাগ। বগুড়ায় দ্বিতীয় স্তরে মুখোমুখি বরিশাল ও ঢাকা মহানগর। রাজশাহীতে খেলবে চট্টগ্রাম ও সিলেট। নিষিদ্ধ হওয়ায় এই রাউন্ডে রংপুরের হয়ে খেলতে পারছেন না নাসির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com