রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার ফের বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

করোনাভাইরাস চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। এ ছাড়া করোনা চিকিৎসায় এইচআইভির ওষুধ লোপিনাভির/রিটোনাভিরের পরীক্ষামূলক পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন ও লোপিনাভির/রিটোনাভির প্রয়োগে মৃত্যু ঝুঁকি না কমার কথা জানিয়ে সেগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে।

ডব্লিউএইচও’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন ট্রায়ালে এই ওষুধগুলো প্রয়োগে রোগীদের মৃত্যু ঝুঁকি কমার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো প্রভাব থাকলেও তা খুবই সামান্য।

করোনাভাইরাস চিকিৎসায় এখনো সুনির্দিষ্ট ওষুধ না থাকায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের কথা জানিয়েছিলেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। কেউ কেউ এইচআইভির ওষুধ লোপিনাভির/রিটোনাভিরও করোনা চিকিৎসায় ব্যবহার করে আসছেন।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এরপর গত ২৫ মে একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর এক সপ্তাহ পর গত ৪ জুন ওই সিদ্ধান্ত পাল্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে বাধা নেই। ডব্লিউএইচওর গবেষক দল যাচাই করে দেখেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনে করোনা ঝুঁকিতে পড়ার কোনো প্রমাণ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com