মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৭০ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, নিয়ম লঙ্ঘনের অভিযোগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি।

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব সম্প্রতি গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। তবে জাতীয় দলের চুক্তি অনুযায়ী, খেলোয়াড়রা বোর্ডের পূর্ব অনুমোদন ছাড়া কোনো টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন বলেন, ‘চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। আমরা সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। তাকে নিয়ম লঙ্ঘনের একটা ব্যাখ্যা দিতে হবে। আমরা এ বিষয়ে কাউকে ছাড় দিতে পারি না।’

তিনি আরো বলেন, গত ২৩ অক্টোবরের নতুন চুক্তি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে গ্রামীণফোন এবং সাকিবের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে বোর্ড।

উল্লেখ্য, সম্প্রতি ১৩ দফা দাবি আদায়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তিন দিন পর বিসিবি জানায়, তারা বেশিরভাগ দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিসিবি অধিকাংশ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা। সেই ধর্মঘটে সর্বাগ্রে ছিলেন সাকিব।

ক্রিকেটারদের ধর্মঘটের সময় গ্রামীণফোন সাকিব আল হাসানকে তাদের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com