রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনার উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল চীনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৮৫ বার

করোনাভাইরাসের উৎস কী, তার উত্তর মেলেনি এখনো। তাই এর উৎস সম্পর্কে খোঁজ নিতে চীন গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই বিশেষজ্ঞ। দেশটিতে ইতোমধ্যে পৌঁছেও গেছেন তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন,‌ ‌‘নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুঁজতেই এসেছেন তারা।’

চীনের গণমাধ্যম সিজিটিএনে বলা হয়েছে, ডব্লিউএইচও’র এ দুই বিশেষজ্ঞ চীনা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চীনে তারা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু বলা হয়নি। বিশেষজ্ঞদের দলটি অন্য অঞ্চল, এমনকি অন্য দেশেও এই ধরনের খোঁজ চালাতে পারেন।

বিজ্ঞানীরা অনুমান করেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে সম্ভবত এই ভাইরাস চীনের উহানে একটি প্রাণি বাজার থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এরপর তা সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com