রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৯২ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪২৭ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০১ জনের।

এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৭ হাজার ৬০১ জন। ওয়ার্ল্ডোমিটার সূত্র এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন আর মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৭২ হাজার ৯২১ জন।

এছাড়া আক্রান্তে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন। আর মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। সেখানে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com