বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ছাত্র ধর্ষণ করে ভিডিও, যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষিকা আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৪৪ বার

নাবালক ছাত্রকে ধর্ষণের অভিযোগে ২৭ বছর বয়সী শিক্ষিকাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি পুলিশ। অভিযোগ রয়েছে, ছাত্রের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ধারণ করেছেন ওই শিক্ষিকা। এছাড়া আরেক ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২৭ বছর বয়সী মল্লি ভারকাম্প গত বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছেন। এক বছর ধরে তার ব্যাপারে তদন্ত করেছে গোয়েন্দারা। এর আগে গত বছরের মে মাসে ওই শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

নিজের ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও অন্য ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, আরেক ছাত্রকে এক বার্তায় ওই নারী শিক্ষিকা লিখেছেন, তার বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। বর্তমানে শিক্ষিকাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা আছে। তিনি জামিন চাইলে ১০ হাজার ডলার লাগবে।

শিক্ষিকার বাইরেও তিনি যোগ ব্যায়াম করাতেন। বিয়ে হলেও পরে তিনি স্বামীকে তালাক দিয়েছেন। অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ২০১৯ সালেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com