বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গুগল ম্যাপের কারণে বিচ্ছেদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৩৪ বার

অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের ব্যবহার বেড়ে চলেছে বিশ^জুড়ে। কিন্তু এই ম্যাপের কারণেই বিচ্ছেদের মতো ঘটাও ঘটতে পারে! গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছেন।

আর তা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এভাবেই সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ।

ঘটনাটি পেরুর রাজধানী লিমার। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নিচ্ছিলেন তিনি। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।

ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টিশার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে তিনি একা নন, সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছেন। ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ওই নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী তারই স্ত্রী। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ওই ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com