মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

টিকটক কিনতে আগ্রহী ওয়ালমার্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৫৪ বার

যুক্তরাষ্ট্রে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কিনতে এবার আগ্রহ প্রকাশ করল ওয়ালমার্ট। টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটক কিনতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানায়, গতকাল বৃহস্পতিবার টিকটক থেকে সরে দাঁড়ান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মেয়ার। এর কয়েক ঘণ্টার মধ্যে ওয়ালমার্টের পক্ষ থেকে এ ঘোষণা আসে।

মাইক্রোসফট ছাড়াও টুইটার এবং ওরাকলও টিকটক কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ওয়ালমার্ট এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা কিনতে পারলে, বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানো যাবে।

মার্কিন কোম্পানিটির ভাষ্য, আমরা নিশ্চিত ওয়ালমার্ট ও মাইক্রোসফটের অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রে ইউজারদের প্রত্যাশা পূরণ করতে পারবে টিকটক। সরকারি নিয়ন্ত্রক সংস্থার আস্থাও অর্জন করবে।

নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে আছে টিকটক। দেশটিতে টিকটক বিক্রি করতে ৯০ দিনের সময় বেধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীনের কাছে পাচার করছে মূল কোম্পানি বাইট ড্যান্স। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে চীনা কোম্পানিটি।

যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে টিকটকের ব্যবসা গোটাতে চলেছে বাইট ডান্স। ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি সেরে ফেলতে চাইছে সংস্থাটি। এই লেনদেনের পরিমাণ হতে পারে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার। তবে সঠিক অর্থের পরিমাণ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com