রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ভারতে এক দিনে আক্রান্ত ৮৬ হাজার, মোট ছাড়ালো ৪০ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ বার

ভারতে গত ২৪ ঘণ্টায় এবার রেকর্ড ৮৬ হাজার ৪৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

শনিবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ১ হাজার ৮৯ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ৬৯ হাজার ৫৬১ জনে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখের বেশি মানুষ এবং বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮ লাখের বেশি মানুষ।

গত এক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৩ হাজার ২৭০ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩৯৩ জন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com