বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চুলে শ্যাম্পুর সঠিক ব্যবহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭০ বার

চুল মানুষের সৌন্দর্য বাড়িয়ে তোলে। যার মাথায় চুল নেই, তিনি ভাবেন, দুনিয়ার সব দিক থেকে তার জীবন যেন অন্ধ। চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে হয়। এ ক্ষেত্রে শ্যাম্পু করা জরুরি- এ কথা সবারই জানা। কিন্তু কতদিন পর পর শ্যাম্পু করা উচিত, তা আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানেন না। প্রায় প্রতিদিন বা দুদিন অন্তর শ্যাম্পু করেন কেউ কেউ। পুরুষের মধ্যে এ অভ্যাস বেশি, যা চুলের মারাত্মক ক্ষতি করে।

লাইফস্টাইলের ওপর নির্ভর করে চুলের স্বাস্থ্য। খুব বেশি বাইরে বেরোতে হয় না যাদের, তাদের তিন-চারদিন পর পর শ্যাম্পুর করলে চলে কিন্তু যাকে প্রায় প্রতিদিন বাইরে যেতে হয়, ধুলো-ময়লার সঙ্গে লড়াই করে চলতে হয়, তার চুলের খেয়াল রাখার পদ্ধতি হবে কিছুটা অন্যরকম। মনে রাখা জরুরি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল রুক্ষ হয়ে ওঠে। এ সময় চুলের প্রয়োজন কন্ডিশনিং। প্রতিদিন শ্যাম্পু করা থেকেও তা অনেক বেশি জরুরি। প্রায় সব ধরনের শ্যাম্পু ও কন্ডিশনারেই সালফেট থাকে। সালফেট ত্বকের গভীরে থাকা ধুলো-ময়লা বের করে মাথা ও চুল পরিষ্কার রাখে। সেই সঙ্গে পরিষ্কার করে দেয় চুলের জন্য প্রাকৃতিক উপায়ে নিঃসৃত তেলও। এভাবে ক্ষতি হয় চুলের।

তাই প্রতিদিন ব্যবহারের জন্য বেছে নিন সালফেট-ফ্রি শ্যাম্পু বা কন্ডিশনার। আমাদের সবার চুল আলাদা আলাদা। তাই চুলের ধরন অনুযায়ী যত্ন নেওয়ার পদ্ধতি বদল করতে হবে। আপনার চুলের জন্য যেটি সবচেয়ে বেশি উপকারী হবে, সেটি বেছে নিন। অন্তত এক সপ্তাহ এক রুটিন মেনে চলুন। কাজ না করলে অন্য কিছু করে দেখুন। বিস্তারিত জানতে নিকটতম ডাক্তারের সাহায্য নিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com