বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সব রেল স্টেশনে সীমানা প্রাচীর নির্মাণ হবে : রেলমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার

দেশের সব রেল স্টেশনে পর্যায়ক্রমে বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রোববার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘টিকিট ছাড়া কেউ যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এ জন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদীতে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে এ কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ ১০০ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে। ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালু করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com