বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আসছে না বিএসএফ প্রতিনিধি দল, বৈঠক স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩২ বার

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে নয়াদিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। যে কারণে বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত জানিয়ে ছিল। কারিগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না।

তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না। পরবর্তী সময়সূচি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com