সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি বা অক্ষম করে দেওয়া উচিত : ইমরান খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৯ বার

পাকিস্তানে ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে অক্ষম বা প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী। তার মতে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অপরাধ কমানো অসম্ভব।

গত সপ্তাহে পাঞ্জাবের একটি মহাসড়কে সন্তানদের সামনে এক নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর দেশজুড়ে বিক্ষোভ চলছে। গতকাল ধর্ষণের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের অপরাধকে যেমন বিভিন্ন ডিগ্রিতে ভাগ করে শাস্তি নির্ধারণ করা হয়, তেমনই ধর্ষণের সাজাও হওয়া প্রয়োজন।’

ফার্স্ট ডিগ্রি বা গুরুতর ধর্ষণ অভিযোগের প্রমাণ মিললে, পুরুষাঙ্গে রাসায়নিক প্রয়োগের আহ্বান জানান ইমরান। সাক্ষাৎকারে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের প্রস্তাবও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com