বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে : বিএসএফ মহাপরিচালক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার

সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। তিনি বলেন, অপরাধী‌দের কো‌নো দেশ নেই, সীমা‌ন্তের দুপা‌শেই তা‌দের অবস্থান। তবে সীমান্ত হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে।

আজ শনিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার সকালে এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনের আজকের পর্বে বিএসএফ মহাপরিচালক বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিজিবির সঙ্গে আমরা কিছু বিষয়ে সম্মত হয়েছি। সীমান্তে সমন্বিত যৌথ টহল, সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরি, সীমান্তে হত্যা বন্ধ, মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে আমরা সম্মত হয়েছি।’

এছাড়া ৮ জন বন্দীকে দ্রুত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত। সীমান্তে যে কোনো ইস্যুতে মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেওয়াতে দুই দেশ সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com