রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আলোর ঝলকানিতে শাহরুখের দলকে শুভকামনা জানাল ‘বুর্জ খলিফা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৮ বার

কদিন আগেই দুবাইয়ের আকাশচুম্বি বিখ্যাত ভবন বুর্জ খলিফা রেঙেছিল অনাগত সন্তানের ‘লিঙ্গ’ পরিচয় দিয়ে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের বেগুণি রঙে রঙিন হয়ে দলটিকে শুভকামনা জানিয়েছে বুর্জ খলিফা কর্তৃপক্ষ।

ভেসে উঠেছে দলটির ক্রিকেটার দীনেশ কার্তিক-ইয়ন মর্গানদের ছবিও। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বুর্জ খলিফায় আলোর ঝলকানি দেখা যায়। মুহুর্তেই এই ভিডিও ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ইনস্টগ্রামে মুহুর্তটির ভিডিও দিয়ে বুর্জ খলিফা কতৃপক্ষ লিখেছে, ‘আমরা কলকাতা নাইটরাইডার্সকে শুভকামনা জানাচ্ছি এই বছরের আইপিএলের জন্য।’ প্রতিদানে অভিনন্দন জানাতে ভুল করেনি দুবারের চ্যাম্পিয়ন কলকাতা। অভিভূত কলকাতা ধন্যবাদ জানিয়ে লিখেছে, ধন্যবাদ বুর্জ খলিফা, কেকেআরের রঙে রঙিন হওয়ার জন্য।

আজ বুধবার রাত ৮টায় আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে এই আসরে বাজে শুরু করেছে রোহিত শর্মার মুম্বাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com