বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ফুসফুসে ক্যানসার উপসর্গ ও চিকিৎসা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

ফুসফুসে ক্যানসারের উপসর্গ নির্ভর করে ক্যানসারের আকার ও অবস্থানের ওপর। রোগের প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ নাও থাকতে পারে। সেক্ষেত্রে বুকের এক্স-রে পরীক্ষায় এ রোগ ধরা পড়ে। এ পর্যায়ে প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর ক্যানসার ফুসফুসেই সীমাবদ্ধ থাকে এবং অস্ত্রোপচারের মাধ্যমে এর রোগের চিকিৎসা দেওয়া সম্ভব।

উপসর্গ : স্থায়ী কাশি ও শ্বাসকষ্ট, বুকব্যথা, রক্তরঞ্জিত শ্লে­ষ্মা, ওজন হ্রাস ও স্বরভঙ্গ। বয়স যদি চল্লিশ বছরের ওপরে হয়ে থাকে এবং এক বা একাধিক উপসর্গ যদি দুসপ্তাহের বেশি স্থায়ী হয়, তা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

চিকিৎসা : এ রোগের চিকিৎসা তিনভাবে করা যায়। অবশ্য তা নির্ভর করে ক্যানসারের আকার, ব্যাপ্তি ও কোষের ধরনের ওপর। কখনো একাধিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

সার্জারি চিকিৎসা : এতে আক্রান্ত ফুসফুসের অংশটি শরীর থেকে অপসারণ করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ের ও ক্ষুদ্রাকৃতি ক্যানসারের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহৃত হয়। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে শল্যচিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।

রেডিওথেরাপি চিকিৎসা : এ পদ্ধতিতে ক্যানসার কোষ ধ্বংস করা হয়ে থাকে।

কেমোথেরাপি চিকিৎসা : এ পদ্ধতির চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যানসারবিধ্বংসী ওষুধ। অধিকতর অগ্রসর বিশেষ ধরনের ফুসফুস ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপির ব্যবহার করা হয়।

ক্যানসার প্রতিরোধ করুন : ধূমপানের অভ্যাস থাকলে এখনই ত্যাগ করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন (অতি ধূমপায়ীরা এক বছর অন্তর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করান)।

দৈনন্দিন কার্যসূচিতে পরিবর্তন আনুন। এমন কিছু করুন, যাতে হাতের ব্যবহার হয় অথবা পায়ের ব্যায়াম (যেমন- হাঁটাহাঁটি, জগিং ইত্যাদি) হয়। বেশি করে পানি পান করুন এবং তাজা ফলমূল ও শাকসবজি, গাজর খান। তবে মোটেও অতিরিক্ত ক্যালরি গ্রহণ করবেন না। মূল কথা হচ্ছে, যদি ক্যানসারের প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা গ্রহণ সম্ভব হয়, তা হলে আপনার জীবন রক্ষা পেতে পারে। আসুন, ক্যানসারের সার্বিক প্রতিরোধ, সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে এ মরণব্যাধি নিয়ন্ত্রণ করে সুস্থ ও ভালো থাকি।

লেখক : মেডিক্যাল অনকোলজিস্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com