মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

২৫ টাকায় আলু বিক্রি করবে সরকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৪১ বার

দেশে আলুর দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পর তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ট্রাকে করে এ আলু বিক্রি করা হবে।

গতকাল রোববার মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নতুন নির্ধারিত দাম কার্যকর হচ্ছে কীনা সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব মনিটর করবে।’

আলুর বাজারে চলছে অস্থিরতা। হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়। গত সপ্তাহে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনো দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com