বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চুলের আগা ফাটা রোধে গ্লিসারিনের ব্যবহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার

শীতের সময়ে ত্বক ও চুল রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। শীতের এ সময় ত্বকের যত্নে ময়েশ্চারাইজার লোশন জরুরি। আর চুলকে প্রাণবন্ত তেল ও ফেটে যাওয়া রোধে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন চুলকে প্রাণবন্ত করতে নিয়মিত তেল ব্যবহার করুন। শীতে শুষ্কতা এবং ধুলাবালির কারণে চুল অনেক বেশি শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে।

সে সঙ্গে খুশকি, চুলের আগা ফাটা, চুল নিস্তেজ হয়ে পড়াসহ বিভিন্ন সমস্যা দেখা যায়। শীতকালে এসব সমস্যার সমাধান করতেও তেল দারুণ কার্যকর।

চুলের আগা ফাটা রোধে গ্লিসারিন ব্যবহার

রাতে চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। এরপর চুলের গোড়া বাদ দিয়ে আগা পর্যন্ত গ্লিসারিন দিয়ে তেলের মতো ম্যাসাজ করে নিতে হবে। যার যার চুলের পরিমাণ অনুযায়ী গ্লিসারিন নিতে হবে।

এভাবে সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন। এতে করে চুলের আগা ফাটা সমস্যা দূর হয়ে যাবে এবং চুলের রুক্ষতাও থাকবে না।

টোনার

এক কাপ গ্লিসারিন ও সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়ে টোনার তৈরি করে নিতে পারেন। এটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন। যখনই মুখ পরিষ্কার করবেন তখনই নরম টাওয়াল দিয়ে মুছে নিয়ে টোনার স্প্রে করে নেবেন। টোনিংয়ের পাশাপাশি এটি ময়েশ্চারাইজারেরও কাজ করবে।

স্বত্বাধিকারী নুপুর বিউটি পার্লার, বালুঘাট বাজার, ঢাকা-ক্যান্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com