শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতা পাবে : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুদেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গীবাদ নির্মুলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

এ ছাড়া আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের নিকট প্রাধান্য পাবে বলে প্রত্যাশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ব্রিফিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে নবনির্মিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমূখতা।

সরকার বিরাজনীতিকরণে বিস্বাসী নয়, বরং শক্তিশালী বিরোধী দল চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। তাই কাউকে বা কোন দলকে নির্মূল করতে চায় না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com