শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

পুলিশের ৬৮ সদস্য ফাঁসলেন ডোপ টেস্টে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২০২ বার

ডোপ টেস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৮ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে। মাদক সেবনের দায়ে কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তর। এদের মধ্যে ১০ সদস্যকে চাকরিচ্যুত ও আরও ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। তারা আরও জানায়, এর বাইরে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আরও ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত ৬৮ জনের মধ্যে ৫০ জনই কনস্টেবল, নায়েক ৫ জন, সহকারী উপপরিদর্শক ৫ জন, সার্জেন্ট ১ জন এবং উপপরিদর্শক ৭ জন। মাদক বিক্রি, মাদক দিয়ে ফাঁসানো ও উদ্ধারকৃত মাদক উদ্ধারের তুলনায় কম দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে আরও ২৯ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে ছয়জনের শাস্তি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক বিক্রিতে ১০ জন, সেবনে ৫ জন, মাদক দিয়ে ফাঁসানোয় ১০ জন এবং উদ্ধারকৃত মাদকের চেয়ে কম দেখানোর অভিযোগ আনা হয়েছে ৪ জনের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com