রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয় ১০৭ বছরের পুরনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন নকলবিরোধী অভিযানে মিলনের পুরোনো রূপ, জানালায় দাঁড়িয়ে নজরদারি সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী এনসিপির জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন ময়মনসিংহ মেডিকেলে দুগ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি-ভোলায় স্পিকার স্বশাসিত স্থানীয় সরকার কবে হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

একুশে বইমেলা এবার অনলাইনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ বার

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে স্টল না বসিয়ে অনলাইনে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বাংলা একাডেমি এ কথা জানায়।

ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে জানা গেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে এবারের মেলা আগের মতো উন্মুক্ত হবে না। ফেব্রুয়ারিতে ভার্চুয়ালি আয়োজন করা হবে। সময় এলে আগের মতো উৎসবমুখর বইমেলা হবে।

হাবিবুল্লাহ সিরাজী জানান, আগামী বছরে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি কীভাবে আয়োজন হবে এবং বইমেলার জন্য স্টল বসিয়ে কোন মাসে আয়োজন করা সম্ভব হবে সেসব বিষয়ে আগামী রোববার কিংবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com